" শিকল পরার গান" কবি- কাজী নজরুল ইসলাম। এই শিকল পরা ছল মোদের এ শিকল পরা ছল। এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল।। তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দী হতে নয়, ওরে- ক্ষয় করতে আসা মোদের সবার বাধনভয়। এই বাঁধন পরেই বাঁধন ভয়কে করবো মোরা জয়, এই শিকল বাঁধা পা নয় এ শিকল ভাঙা কল।। তোমার বন্ধ ঘরের বন্ধনীতে করছ বিশ্ব গ্ৰাস, আর ত্রাস দেখিয়েই করবে ভাবছো বিধির শক্তিহ্রাস সেই ভয় দেখান ভুতের মোরা করব সর্বনাশ, এবার আনবো মাভৈ: বিজয় মন্ত্র বল-হীনের বল।। তোমরা ভয় দেখিয়ে করছ শাসন, জয় দেখিয়ে নয়। সেই ভয়ের টুটিই ধরব টিপে করবে তারে লয়। মোরা আপনি মনে মরার দেশে আনব বরাভয়, মোরা ফাঁসি পরে আনব হাসি মৃত্যু জয়ের ফলে।। ওরে ক্রন্দন নয় বন্ধন এই শিকল ঝঞ্ছনা, এ যে মুক্ত পথের অগ্ৰদূতের চরনবন্দনা! এই লাঞ্ছিতেরাই অত্যাচারকে হানছে লাঞ্ছনা, মোদের অস্থি দিয়েই জ্বলবে দেশে আবার বজ্রানল।। অবশ্যই শেয়ার ও লাইক- কমেন্ট করবেন। ধন্যবাদ।